ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
সময়: ০৪:২৭:৫৪ AM

বিপিডিবির সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
28-09-2026 08:36:13 PM
বিপিডিবির সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।কারণ হিসেবে বিভিন্ন প্রকল্প, ঠিকাদারদের বিল ও আর্থিক লেনদেন নিয়ে কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারের কথা উল্লেখ করা হয়েছে।ভিডিওতে তাকে “আমি দুই কোটি টাকার নিচে নেব না” বলতে শোনা যায় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।২৮ সেপ্টেম্বর ২০২৬ বিপিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের দপ্তরাদেশে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা ১৯৮২-এর ১৪১(১) বিধি প্রয়োগের কথা বলা হয়েছে।