ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
সময়: ০৪:১১:০৭ AM

মনিরের মৃত্যুতে গভীর শোক রিজভীর

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
23-09-2026 07:49:43 PM
মনিরের মৃত্যুতে গভীর শোক রিজভীর

বরিশালে বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বরিশাল মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক জি এম মনিরের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তার এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জি এম মনিরের আকস্মিক মৃত্যুতে আমি তার শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সহানুভূতি জ্ঞাপন করছি। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।রিজভী আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে গভীরভাবে বিশ্বাসী ছিলেন জি এম মনির। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী সব গণতান্ত্রিক আন্দোলনে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন।

শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একইসঙ্গে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে তিনি বলেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের এ শোক সইবার ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।