ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬,
সময়: ১১:০৯:২৬ PM

শত নির্যাতনের মুখেও রাজপথে ছিল বিএনপি:রিজভী

স্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
12-08-2026 02:57:28 PM
শত নির্যাতনের মুখেও রাজপথে ছিল বিএনপি:রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ আর সুযোগ দেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার কবর জিয়ারত ও দোয়া শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে ছোট করে পতিত স্বৈরাচার সরকারকে সুবিধা দেওয়ার অপচেষ্টা করছে। তবে কোনোভাবেই বীর মুক্তিযোদ্ধাদের ছোট করার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।বিগত স্বৈরাচার আমলের নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, রাজপথে থেকে শত নির্যাতনের মুখেও টিকে ছিল দলটি। আরাফাত রহমান কোকো কোনো ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও তাকেও নির্যাতনের শিকার হতে হয়েছে।কবর জিয়ারত ও দোয়া মাহফিলে ক্রীড়ামন্ত্রী আমিনুল হকসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যনির্বাহী কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।