ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬,
সময়: ১২:৩৬:৩৫ AM

বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
12-06-2026 06:00:00 AM
বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

খুলনা: খুলনার দক্ষিণ লবনচরায় গাজী রফিক (৪৫) ওরফে ঢাকাইয়া রফিক নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) বেলা ১১টার দিকে লবনচরার দশগেট এলাকায় নিজ বাড়ির কাছে তিনি এ হত্যাকাণ্ডের শিকার হন।জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার জানিয়েছেন গাজী রফিক বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য। তিনি দক্ষিণ লবনচরার মাথাভাঙ্গার রতন গাজীর ছেলে। রফিকের স্ত্রী বলেন, আমার বড় ছেলে রাগ করে ঘর থেকে হয়ে গেছে। তাকে ডাকতে গিয়ে আমার স্বামী না পেয়ে বাড়ির পেছনের একটা ফাঁকা জায়গায় বসে ছিলেন।

তখন কারা এসে তাকে গুলি করে, যা তার তল পেটে লাগে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 তিনি জানান, তার স্বামী বিএনপির রাজনীতি করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।