ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬,
সময়: ০২:৪৭:৫৫ PM

নেত্রকোনায় রোহিঙ্গা নাগরিক সন্দেহে যুবক আটক

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
10-06-2026 02:47:55 PM
নেত্রকোনায় রোহিঙ্গা নাগরিক সন্দেহে যুবক আটক

নেত্রকোনায় রোহিঙ্গা নাগরিক সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে।সোমবার (৮ জুন) রাত ৯টার দিকে শহরের ছোটবাজার এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানা পুলিশ তাকে আটক করে।মঙ্গলবার (৯ জুন) নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তির নাম মো. কারিম (৩০)। তিনি কক্সবাজারের ওয়াইকাম এলাকার ফালনখালি থাকতেন বলে পুলিশ জানিয়েছে। তার বাবার নাম রাফিক।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত পৌনে ৯টার দিকে শহরের ছোট বাজার এলাকায় সিলেট বেকারের সামনে কারিম নামের ওই যুবক ঘোরাফেরা করছিলেন। তার কথাবার্তা ও ঘোরাঘুরি সন্দেহ হওয়ায় জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুলের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।নেত্রকোনা মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সরকার বলেন, আটক ব্যক্তির পরিচয় ও অবস্থান সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি রোহিঙ্গা নাগরিক। তিনি ভোটার হতে নেত্রকোনায় আসছেন বলে জানিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৬ জুন তিনি চট্টগ্রাম থেকে সোনাতরী পরিবহনের একটি গাড়িতে করে নেত্রকোনায় আসেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।