ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬,
সময়: ০৮:১৪:২৬ PM

রোনালদোর আক্ষেপ,‘শেখ’-সমর্থকদের সংঘর্ষ

এমডি আসাদুল্লাহ,সিনিয়র রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
13-05-2026 07:45:05 PM
রোনালদোর আক্ষেপ,‘শেখ’-সমর্থকদের সংঘর্ষ

সৌদি আরবে পা রাখার পর প্রথম অফিশিয়াল শিরোপা জয়ের খুব কাছে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু ম্যাচের অন্তিম মুহূর্তে গোলরক্ষকের এক মারাত্মক ভুলে সেই স্বপ্ন আপাতত থমকে গেছে।আল-হিলালের বিপক্ষে আল-নাসরের এই জয় হাতছাড়া হওয়ার প্রভাব পড়েছে গ্যালারিতেও, যেখানে সমর্থকদের সাথে একদল আরব্য শেখের নজিরবিহীন লাঠালাঠি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রিয়াদে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে রোনালদোর দল জয়ের দ্বারপ্রান্তে ছিল।ম্যাচটি জিতলেই লিগ চ্যাম্পিয়ন হতো আল-নাসর। কিন্তু যোগ করা সময়ের অষ্টম মিনিটে একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন গোলরক্ষক বেন্তো।
১-১ গোলে ম্যাচটি ড্র হওয়ায় ট্রফি হাতে নেওয়ার জন্য রোনালদোর অপেক্ষা আরও বেড়েছে।
ম্যাচ শেষ হওয়ার পরপরই গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আল-হিলালের একদল সমর্থক আল-নাসরের গ্যালারিতে থাকা শেখদের লক্ষ্য করে লাঠি ছুঁড়তে শুরু করে। কাঁচের দেয়ালের ওপাশ থেকে শেখরাও পাল্টা লাঠি নিয়ে সেই আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেন। গ্যালারিতে এমন সহিংস দৃশ্য সৌদি ফুটবলে আগে কখনো দেখা যায়নি। সমর্থকদের এই ক্ষোভের মূলে ছিল নাটকীয়ভাবে জয় হাতছাড়া হওয়া।
এই ড্রয়ের ফলে লিগ শিরোপার লড়াই এখন শেষ পর্যায়ে। আল-নাসরের হাতে রয়েছে মাত্র একটি ম্যাচ। অন্যদিকে আল-হিলালের হাতে রয়েছে দুটি ম্যাচ। তবে সমীকরণ বলছে, আগামী শনিবার রোনালদোর সামনে একই দিনে দুটি শিরোপা জেতার সুযোগ আসতে পারে। সেদিন এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ফাইনালে গাম্বা ওসাকার বিপক্ষে মাঠে নামবে আল-নাসর। একই দিনে যদি অন্য ম্যাচে আল-হিলাল হেরে যায়, তবে লিগ শিরোপাও নিশ্চিত হয়ে যাবে রোনালদোর।

সৌদি প্রো লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে আল-হিলালের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসর যখন জয়ের উৎসব করতে যাচ্ছিল, তখনই ঘটল ছন্দপতন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে জয় হাতছাড়া হওয়ায় আল-নাসরের শিরোপা উদ্যাপন তো থমকেই গেছে, উল্টো সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্যালারিতে। রিয়াদের স্টেডিয়ামে ভক্ত ও শেখদের মধ্যে এক নজিরবিহীন সংঘর্ষের ঘটনা ঘটেছে।ম্যাচ ড্র হওয়ার পরপরই গ্যালারিতে আল-হিলাল সমর্থকদের সাথে আল-নাসরের গ্যালারিতে থাকা একদল আরব্য শেখের সংঘর্ষ বাধে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গ্যালারি থেকে একদল সমর্থক কাঁচের দেয়ালের ওপাশ থেকে শেখদের লক্ষ্য করে লাঠি ছুঁড়ছে। শেখরাও পাল্টা লাঠি নিয়ে সেই আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেন। এরই মধ্যে একজনকে মুঠোফোনে ভিডিও করতে দেখে সমর্থকরা আরও উত্তেজিত হয়ে ওঠেন। এই নজিরবিহীন দৃশ্য ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জয়ের খুব কাছে ছিল আল-নাসর। এই ম্যাচ জিতলেই সৌদি আরবে আসার পর রোনালদো তার প্রথম অফিসিয়াল শিরোপার স্বাদ পেতেন। কিন্তু যোগ করা সময়ের অষ্টম মিনিটে দৃশ্যপট বদলে যায়। একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন আল-নাসর গোলরক্ষক বেন্তো। ১-১ গোলের এই ড্রয়ে কপাল পোড়ে রোনালদোর দলের।

লিগে আল-নাসরের এখন আর মাত্র একটি ম্যাচ বাকি; আগামী ২১ মে দামাকের বিপক্ষে। বর্তমানে তারা আল-হিলালের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে আছে। তবে আল-হিলালের হাতে রয়েছে আরও দুটি ম্যাচ। যদি দুই দল সমান পয়েন্টে লিগ শেষ করে, তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার সুবাদে আল-হিলালই চ্যাম্পিয়ন হবে।

নাটকীয় মোড় নিলে আগামী শনিবার আল-নাসর দুই-দুটি শিরোপা উদ্যাপন করতে পারে। সেদিন যদি আল-হিলাল তাদের ম্যাচে জয় না পায়, তবে লিগ শিরোপা নিশ্চিত হবে রোনালদোদের। একই দিনে রিয়াদে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টুর ফাইনালে গাম্বা ওসাকার মুখোমুখি হবে আল-নাসর। সেখানে জিতলে একই দিনে দুটি ট্রফি ঘরে তোলার সুযোগ থাকবে পর্তুগিজ মহাতারকার সামনে।