আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। এই সফরে দুটি টেস্ট খেলবে দুই দল।তবে পুরো দল একসঙ্গে আসেনি।রোববার সকালে ঢাকায় পা রাখা এই বহরে আছেন শাহীন শাহ আফ্রিদি ও সালমান আলী আগার মতো তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল।তবে প্রথম দফায় ঢাকায় দেখা যায়নি দলের অন্যতম ভরসার ব্যাটার বাবর আজমকে।পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল থাকায় দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার এখনও লিগের ব্যস্ততায় রয়েছেন।পিএসএল শেষ হলে দ্বিতীয় দফায় বাবরসহ বেশ কয়েকজন ক্রিকেটার বাংলাদেশে পৌঁছাবেন।পিসিবি ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে এবার বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন চার নতুন মুখ।
অধিনায়ক শান মাসুদের নেতৃত্বে দলে প্রথমবার সুযোগ পেয়েছেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি।
দুই ম্যাচের এই সিরিজটি মিরপুর ও সিলেটে অনুষ্ঠিত হবে। ৮ মে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, মুহাম্মদ গাজী ঘোরি, নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।