ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬,
সময়: ০২:০৯:২৯ AM

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক

স্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.গেম
24-03-2026 02:10:05 PM
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন বৈঠক করেছেন।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, সংস্কার কর্মসূচি এবং আইএমএফের সঙ্গে চলমান সহযোগিতা নিয়ে আলোচনা হয়।সাত দিনের ছুটি শেষে অফিস খোলার প্রথম দিনেই গুরুত্বপূর্ণ এ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী।
এর আগে সকাল ৯টায় সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নিজ দপ্তরে যোগ দেন। 
দিনভর আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে তার।