ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬,
সময়: ০৪:৪৭:৫২ AM

নতুন সরকারকে অভিনন্দন নেপাবের

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
17-02-2026 08:02:25 PM
নতুন সরকারকে অভিনন্দন নেপাবের

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার ও সরকার প্রধানকে অভিনন্দন জানিয়েছে নিউজপেপার এডিটরস এন্ড পাবলিশার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নেপাব।সংগঠনের আহ্বায়ক  মান্নান মারুফ ও সদস্য সচিব মহিনউদ্দিন চৌধুরী লিটন মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি'২৬ এক বিবৃতিতে এই অভিনন্দন জানান।তারা, সংসদ নেতা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। তারা তারেক রহমানের প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে দেশ সুশাসন, গণতন্ত্র, স্থিতিশীলতা, গণমাধ্যমের স্বাধীনতা ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে-এই প্রত্যাশা রাখেন।