নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতে জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় এসেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটের দিকে রাজধানীর ৫ সার্কিট হাউজ রোডে নাহিদ ইসলামের বাসভবনে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান এনসিপি নেতারা।
এর আগে একইদিন সন্ধ্যা ৭টার দিকে তিনি জামায়াত আমিরের বাসায় যান।সেখান থেকে সরাসরি নাহিদ ইসলামের বাসায় আসেন বিএনপির চেয়ারম্যান।দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহাবস্থান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনার লক্ষ্যেই এই সৌজন্য সাক্ষাৎ। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২ আসনে জয়ী হয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করার অংশ হিসেবেই এই সাক্ষাৎ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।