ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬,
সময়: ১০:৪৬:১০ PM

শামছুর রহমান শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
20-08-2025 06:18:55 PM
শামছুর রহমান শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শিমুল বিশ্বাস দৈনিক দিনকানের ব্যবস্থাপনা সম্পাদক।শিমুল বিশ্বাসের ছেলে নিপুন বিশ্বাস বুধবার জানান, তার বাবা গত সোমবার পাবনা থেকে ঢাকায় আসার পথে অসুস্থ অনুভব করেন। পরে সেদিনই তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. আব্দুল মালেকের অধীনে ভর্তি করা হয়।নিপুন বলেন, আব্বুর ফুসফুসে সমস্যা থাকায় শ্বাসকষ্ট এবং ঘুমের সমস্যা দেখা দেয়। পরে ডাক্তার দ্রুত কিছু পরীক্ষার মাধ্যমে চিকিৎসা শুরু করেন। বর্তমানে আব্বুর শারীরিক অবস্থা স্থিতিশীল। ডাক্তার চিকনগুনিয়াসহ আরও কয়েকটি রোগের পরীক্ষা করতে দিয়েছেন।

পরিবারের সদস্য শিমুল বিশ্বাসের সঙ্গে কাউকে সাক্ষাৎ না করার জন্য চিকিৎসক কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন বলেও জানান তার ছেলে। বলেন, ‘আমরা পরিবারের পক্ষ থেকে আব্বুর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।’

এদিকে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম জানান, শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য শ্রমিক দলের সকল জেলা, মহানগর, বেসিক ইউনিয়ন ও আঞ্চলিক কমিটিকে নিজ নিজ ইউনিট / প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে দোয়া মাহফিলের আয়োজন করার জন্য শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, আমরা শিমুল বিশ্বাসের দ্রুত রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চাই।