ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬,
সময়: ০৪:৩৫:৩৫ AM

শেরপুরে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

মুঞ্জুরুল হক জেলা প্রতিনিধি শেরপুর
11-02-2026 07:08:03 PM
শেরপুরে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় একটি মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকনুজ্জান রুকন (৩১) শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়।