ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
সময়: ০৩:০৪:০০ AM

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক

স্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
30-07-2026 08:50:48 PM
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের এই বৈঠক হয়।ঢাকা সফরের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন বিশেষ দূত। বৈঠকে নতুন সরকারের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, রোহিঙ্গা ইত্যাদি ইস্যুতে আলোচনা হতে পারে।আগামী শুক্রবার (৩১ জুলাই) মার্কিন বিশেষ দূত রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। আর আগামী শনিবার (১ আগস্ট) সফরের শেষ দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠক করবেন। এ ছাড়া সফরকালে আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি।