ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬,
সময়: ০২:৩২:২৫ PM

১৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা,নদীবন্দরে সতর্কতা

ষ্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
10-06-2026 02:32:25 PM
১৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা,নদীবন্দরে সতর্কতা

দেশের ১৭ অঞ্চলের নদীবন্দরে ঝড়ের আশঙ্কায় সতর্কতা সংকেত তোলা হয়েছে বলে বুধবার (১০ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।এসব এলাকার নদীবন্দরে এক নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।