ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬,
সময়: ০১:৩৬:২২ PM

নিজাম উদ্দিন আহমেদ কলেজের অধ্যক্ষকে শোকজ মাউশির

মুঞ্জুরুল হক জেলা প্রতিনিধিঃ।। ঢাকাপ্রেস২৪.কম
25-04-2026 04:54:00 PM
নিজাম উদ্দিন আহমেদ কলেজের অধ্যক্ষকে শোকজ মাউশির

শেরপুর সদর উপজেলাধীন নিজাম উদ্দিন আহমদ মডেল কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলামের নিয়োগ জালিয়াতি নিয়ে অভিযোগ করায় অভিযোগকারী দুই প্রভাষকের বেতন -ভাতা স্থগিত করায় অধ্যক্ষ কে শোকজ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ( মাউশি)গত ২২ এপ্রিল ২০২৬  বুধবার মাউশির সহকারী  পরিচালক (বেসরকারি কলেজ) মোঃ মাঈন উদ্দিন স্বাক্ষরিত নোটিসে তাকে শোকজ করা হয়।  নোটিসে বলা হয়, শেরপুর জেলার সদর সদর উপজেলাধীন নিজাম উদ্দিন আহম্মেদ মডেল কলেজের দুইজন প্রভাষক এস এম শওকত হাসান, সমাজবিজ্ঞান, ইনডেক্স -৫৬৮৫২০৯১ ও মুহাম্মদ মুক্তারুজ্জামান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ইনডেক্স-৫৬৮৫২০২২ এর এমপিও (সরকারি অংশ) চলমান থাকলেও "ফেব্রুয়ারি -২০২৬ মাস থেকে অনলাইন বিল সাবমিট এর সময় বর্তমান প্রতিষ্ঠান প্রধান কর্তৃক তাদের পেমেন্টের অবস্থার স্থলে ' পেমেন্ট নেই ' এবং কারণ হিসেবে 'স্থগিত ' উল্লেখ করার" কারণ ০৫(পাঁচ)  কর্ম দিবসের মধ্যে  ব্যাখ্যা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো। 

জানা গেছে, মোঃ সাইদুল ইসলাম ১১ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দে শেরপুর জেলার সদর উপজেলাধীন চর জঙ্গলদী রাহেতুন নেসা উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক (কম্পিউটার) পদে যোগদান করেন এবং এমপিও ভুক্ত হন। সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে তার ইনডেক্স নাম্বার  N1127908। এই স্কুলে কর্মরত থাকা অবস্থায় ২০১৮ সালে নিজাম উদ্দিন আহমেদ মডেল কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন ২০২২ সালের ৬ জুলাই তারিখে, নিজাম উদ্দিন আহমেদ কলেজ এমপিও ভুক্ত হলে তিনি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে  এমপিও ভুক্ত  হন তিনি। হুট করে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে নিয়োগ ও এমপিও ভুক্ত  হওয়ায়  কলেজের দুই প্রভাষক এস এম শওকত হাসান (সমাজবিজ্ঞান) ও মুহাম্মদ মুক্তারুজ্জামান (ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা )লিখিত অভিযোগ দিলে সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে মাউশি।  লিখিত অভিযোগ দায়ের করায় গত ফেব্রুয়ারি থেকে দুই প্রভাষকের বেতন -ভাতা বন্ধ করে দেয় অধ্যক্ষ। 

মাউশি বলেছে, কোন কারণ ছাড়া প্রতিষ্ঠান প্রধান কোন শিক্ষকের বেতন ভাতা বন্ধ করতে পারে না। যদি সাময়িক বরখাস্তও করা হয়  তাহলে খোরপোশ ভাতা প্রাপ্য হবেন শিক্ষক।