ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬,
সময়: ১০:৫০:৩০ AM

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

ষ্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
12-04-2026 03:22:07 PM
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে চারজন এবং উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছে।রোববার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৫১ শিশু এবং হামে ২৮ শিশু মারা গেছে।এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের। এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ২ হাজার ৬৩৯ জন। সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ২২৫ জন। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭ হাজার ৬৫৬ শিশু।