ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬,
সময়: ০৪:০১:৪৩ PM

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে কিছু ত্রুটি ছিল

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
12-04-2026 12:58:59 PM
বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে কিছু ত্রুটি ছিল

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হয়েছে। তবে কিছু ক্ষেত্রে নিয়ম মানার ক্ষেত্রে ভুল-ত্রুটি ও সীমাবদ্ধতা চিহ্নিত করা হয়েছে।শনিবার (১১ এপ্রিল) রাজধানীর পল্টনে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’ (আফিদ)। আফিদ ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এই নির্বাচন পর্যবেক্ষণ করে।সংবাদ সম্মেলনে আফিদের মুখপাত্র হারুন-অর-রশিদ বলেন, আমরা সাধারণভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভোট গ্রহণ প্রক্রিয়া লক্ষ্য করেছি। তবে নির্বাচনের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে কিছু ক্ষেত্রে উন্নতির অবকাশ রয়েছে।

পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়, গত ৯ এপ্রিল অনুষ্ঠিত এই উপনির্বাচনে আফিদ মোট ৫৩ জন পর্যবেক্ষক মোতায়েন করে। এর মধ্যে বগুড়া-৬ আসনে ৩০ জন এবং শেরপুর-৩ আসনে ২৩ জন নিয়োজিত ছিলেন।