ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬,
সময়: ১২:৫০:৪৩ PM

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

ষ্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
06-04-2026 11:59:18 AM
সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে। সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ ১১তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে পৌনে তিন ঘণ্টা ধরে এ নিয়ে সভা অনুষ্ঠিত হয়। ইসি সচিব বলেন, আগামী ৮ এপ্রিল তফসিল ঘোষণা হবে।আর নারী আসনে ভোট হবে ১২ মে। বিস্তারিত পরে জানানো হবে।