ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬,
সময়: ১১:১৪:০৪ AM

বিএনপিতে যোগ দিলেন অধ্যাপক ড.আবু সাইয়িদ

স্টাফ রিপোটার ।। ঢাকাপ্রেস২৪.কম
21-01-2026 04:45:49 PM
বিএনপিতে যোগ দিলেন  অধ্যাপক ড.আবু সাইয়িদ

 বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী,রাকসুর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ড. আবু সাইয়িদ। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন অধ্যাপক ড. আবু সাইয়িদ।