ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬,
সময়: ০৭:৫৩:২৫ PM

বিএনপির গুলশান কার্যালয়ে জামায়াত আমির

স্টাফ রিপোট।।ঢাকাপ্রেস২৪.কম
01-01-2026 03:45:33 PM
বিএনপির গুলশান কার্যালয়ে জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি সেখানে যান।বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ডা. শফিকুর রহমান গুলশান কার্যালয়ে উপস্থিত হন।এ সময় তিনি তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি তিনি বিএনপি কার্যালয়ে রাখা শোক বইতে স্বাক্ষর করেন। ডা. শফিকুর রহমানের এই সফরকে সৌজন্য ও শোক প্রকাশের অংশ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।